বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধার সাঘাটায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার / ২৪৩ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সাঘাটা থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার পরিচালিত বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয় মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যক্তিকে। তিনি মৃত আব্দুল বারী আকন্দ ওরফে বাবলুর ছেলে। তার বর্তমান ঠিকানা সাঘাটা উপজেলার মামুদপুর গ্রামে এবং স্থায়ী ঠিকানা বসন্তের পাড়া গ্রামে। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় সাঘাটা থানায় মামলা নং-২১ রুজু করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার (১ আগস্ট) গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশি প্রহরায় গাইবান্ধার বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

সাঘাটা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর