বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধায় ভুয়া রসিদে গ্রাহকের সোয়া ২ কোটি টাকা আত্মসাৎ গাইবান্ধা জেনারেল হাসপাতালে নতুন ইসিজি মেশিন হস্তান্তর সাদুল্যাপুরের মাইটিভির প্রতিনিধি শাহীন মিয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সাঘাটায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাঘাটায় হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গোবিন্দগঞ্জে দুই মাদকসেবির এক মাসের কারাদণ্ড সুন্দরগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার : প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধা পলাশবাড়ীর রাইগ্রামের নাম শুনেই ভেঙে যায় বিয়ের সম্পর্ক গোবিন্দগঞ্জে মাদক ,হ্যাকার সহ ১৭ জনকে গ্রেফতার জমির ক্রেতার বিরুদ্ধে স্ত্রীর অপপ্রচার প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

সাদুল্যাপুরের মাইটিভির প্রতিনিধি শাহীন মিয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

স্টাফ রিপোর্টার / ১৫৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৮:০৯ অপরাহ্ন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের শহিদুল ইসলাম নামের এক অসহায় নিরক্ষর ব্যক্তির সাথে চরম প্রতারণার অভিযোগ উঠেছে। তাকে বরেন্দ্র অফিস থেকে দুটি সেচ মটর পাইয়ে দেয়ার কথা বলে প্রতারক শাহীন মিয়া ৮ হাজার ৩শ টাকা হাতিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, প্রতারিত ব্যক্তির কাছ থেকে দুটি চেকের পাতা হাতিয়ে নিয়ে উল্টো তার বিরুদ্ধে ৫ লাখ টাকার চেক ডিজঅনার মামলা দায়ের করেন।

গাইবান্ধা প্রেসক্লাবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে প্রতিকার দাবি করেছেন ভুক্তভোগী শহিদুল ইসলাম। সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের শহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, তিনি লেখাপড়া না জানা নিরক্ষর ও গ্রামের সাধারণ একজন মানুষ। তিনি টিপ সহি ছাড়া স্বাক্ষর করতে পারেন না। তার সাথে এক সময় সাংবাদিক নামধারী শাহীন মিয়ার পরিচয় হয়। এই শাহীন মিয়া মাইটিভির সাদুল্যাপুর প্রতিনিধি। তিনি প্রায় ৫/৬ বছর আগে সাদুল্যাপুর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে ২টি সেচ মটর নেয়ার জন্য আবেদন করেন। তার পরিচিত পার্শ্ববর্তী বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের মাইটিভির সাংবাদিক শাহীন মিয়ার সাথে দেখা হলে তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে ২টি সেচ মটর নিয়ে দেবে বলে ৮ হাজার ৩শ টাকা হাতিয়ে নেয়।

পরে শাহীন মিয়া জানান যে, সেচ মটর দুটি বরেন্দ্র থেকে নেওয়ার সময় দুটি চেকের পাতা অফিসে জমা দিতে হবে। কিন্তু শহিদুল ইসলামের কাছে কোনো চেকের পাতা না থাকায় তাকে অগ্রণী ব্যাংক সাদুল্যাপুর শাখায় একটি একাউন্ট খুলে দেন। যার সঞ্চয়ী হিসাব নং ০২০০০১৬০৫৭২৮৩। এরপর শহিদুল ইসলামের কাছ থেকে টিপ সহি নিয়ে শাহীন মিয়া চেকের প্রথম পাতা বাদ দিয়ে ২য় ও ৩য় পাতা ছিঁড়ে নেন।

পরবর্তীতে প্রতারক শাহীন মিয়া তার কাছ থেকে নেয়া উক্ত চেকের একটি পাতায় ৫ লক্ষ টাকা বসিয়ে উল্টো চেক ডিজঅনার মামলা করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শহিদুল ইসলাম এ বিষয়ে প্রতিকার দাবি করে সাংবাদিক নামধারী প্রতারক শাহীন মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের প্রতি অনুরোধ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে শহিদুলের সাথে প্রতিবেশী লিটন মিয়া উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর