বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধায় ভুয়া রসিদে গ্রাহকের সোয়া ২ কোটি টাকা আত্মসাৎ গাইবান্ধা জেনারেল হাসপাতালে নতুন ইসিজি মেশিন হস্তান্তর সাদুল্যাপুরের মাইটিভির প্রতিনিধি শাহীন মিয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সাঘাটায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাঘাটায় হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গোবিন্দগঞ্জে দুই মাদকসেবির এক মাসের কারাদণ্ড সুন্দরগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার : প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধা পলাশবাড়ীর রাইগ্রামের নাম শুনেই ভেঙে যায় বিয়ের সম্পর্ক গোবিন্দগঞ্জে মাদক ,হ্যাকার সহ ১৭ জনকে গ্রেফতার জমির ক্রেতার বিরুদ্ধে স্ত্রীর অপপ্রচার প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

জমির ক্রেতার বিরুদ্ধে স্ত্রীর অপপ্রচার প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার / ৮৪ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:০৭ অপরাহ্ন

গাইবান্ধার সাঘাটায় জমির ক্রেতার বিরুদ্ধে স্ত্রীর পরিকল্পিত অপপ্রচার ও মিথ্যা তথ্য সম্বলিত সংবাদ প্রচারের প্রতিবাদে গাইবান্ধা প্রেসক্লাবে সোমবার স্বামী আশরাফুল ইসলাম সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে আশরাফুল ইসলাম জানান, তিনি সেনাবাহিনীতে চাকরিকালীন সময়ে সঞ্চিত অর্থ দিয়ে সাঘাটা ঘুড়িদহ ইউনিয়নের ডাকবাংলা বাজারস্থ ঝাড়াবর্ষা মৌজায় জমি ক্রয় করেন। পরে তিনি স্ত্রী সানজিদা শেলী শাপলার যৌথ সিদ্ধান্তে ক্রয় করা আড়াই শতক জমির ওপর তিনতলা ভবন নির্মাণ করে বসবাস করতে থাকেন। কিন্তু টাকার প্রয়োজনে পার্শ্ববর্তী এলাকার অ্যাডভোকেট জিল্লুর রহমানের কাছে তিনতলা ভবনসহ গত ৮ এপ্রিল রেজিস্ট্রিকৃত দলিল মূলে জমি বিক্রি করেন। জমি রেজিস্ট্রির পর স্ত্রী শাপলা ও শ্বশুর শাহাদুজ্জামান সাজু এবং পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে ওই ভবনসহ জমির দখল অ্যাডভোকেট জিল্লুর রহমানের কাছে হস্তান্তর করেন। জমি বিক্রয়ের পর থেকে স্ত্রী শাপলা ক্রেতা জিল্লুর রহমানের বিরুদ্ধে নানা অপবাদ দিয়ে অপপ্রচার শুরু করেন। একপর্যায়ে সানজিদা শেলী শাপলা গত ৮ মে ওই ভবন ও জমির দেখভালের জন্য জিল্লুর রহমানের নিয়োগ করা কেয়ারটেকার আসাদুজ্জামানকে সন্ত্রাসী বাহিনী দিয়ে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় এ নিয়ে আসাদুজ্জামান গত ২০ মে সাঘাটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (৬৭/২০২৬) দায়ের করেন। ম্যাজিস্ট্রেট আদালত থেকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করলে শাপলা স্বেচ্ছায় রাতেই বাড়ি ছেড়ে চলে যায়।

আশরাফুল ইসলাম সংবাদ সম্মেলনে আরও জানান, তিনি নেশাগ্রস্তও না বা অনলাইনে জুয়াও খেলেন না। তার স্ত্রী শাপলা জমির ক্রেতা অ্যাড. জিল্লুর রহমানের রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা প্রভাবিত হয়ে সম্পূর্ণ উদ্দেশ্যেপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য সম্বলিত সংবাদ প্রচার করছেন। তিনি এ বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলের প্রতি পদক্ষেপ গ্রহণের দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলাকার লিয়াকত আলী, আসাদুজ্জামান পারভেজ, আশরাফুল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর