বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় বাসে মিলল ১,২৭০ পিস ইয়াবা, গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার / ৩২৬ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার ২৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৩। এ ঘটনায় জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা বহনকারী বাসটিও জব্দ করা হয়েছে।

রোববার র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে র‌্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল পলাশবাড়ী পৌরসভার দক্ষিণ বন্দর বগুড়া বাসস্ট্যান্ড এলাকায় রংপুরগামী বিশ্বরোডে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে।

এ সময় চট্টগ্রাম থেকে গাইবান্ধাগামী একটি বিএম ভিআইপি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে সাদা পলিথিনে রাখা ১ হাজার ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে জাহিদুল ইসলাম ওরফে জাহিদকে গ্রেপ্তার করা হয় এবং ইয়াবা বহনকারী বাসটি জব্দ করা হয়।

গ্রেপ্তার জাহিদ গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দারিয়াপুর মিরের বাগান এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জাহিদ দীর্ঘদিন ধরে পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় ইয়াবা সরবরাহ ও বিক্রির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে দাবি করেছে র‌্যাব।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। পরে গ্রেপ্তার আসামি এবং জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর