সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোভ্যানচালক নিহত

স্টাফ রিপোর্টার / ১২০ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ২:২৭ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় খাজা মিয়া (৫৩) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানে থাকা আরও দুই যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের জুমার ঘর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাজা মিয়া উপজেলার হরিরামপুর ইউনিয়নের বাজুনিয়াপাড়া এলাকার আব্দুর রহিম ফুটুর ছেলে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাতে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি পেছন থেকে অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক খাজা মিয়া নিহত হন।

আহতদের মধ্যে আবু সাঈদ (৩৮) নামে একজনকে গুরুতর অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি এস এম মিজানুর রহমান জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তে চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর