সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় র‌্যাবের অভিযানে ২১৩ বোতল এসকাফসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার / ১৬০ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ২:২২ অপরাহ্ন

গাইবান্ধায় র‌্যাব-১৩ এর পৃথক দুই অভিযানে ফেনসিডিল-সমগোত্রীয় ২১৩ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল থেকে ৬৫ বোতল এসকাফ উদ্ধার করা হয়। এ সময় শিপুল চন্দ্র মহন্ত (৩৩) ও আমিনুল ইসলাম (৩৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

একই দিন সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট সাকসেস মডেল স্কুলসংলগ্ন বুনারপাড়া সড়কে অপর অভিযানে একটি অ্যাপাচি মোটরসাইকেল থেকে আরও ১৪৮ বোতল এসকাফ উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাশবাড়ী উপজেলার মাহাবুব আলম ওরফে ভুট্টো (৫০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের মাদক সংগ্রহ ও বিভিন্ন এলাকায় বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করে গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর