বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় ছিনতাইকৃত মোবাইল উদ্ধার, তিনজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৩৮০ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

গাইবান্ধা সদর থানার একটি ছিনতাই মামলার তদন্তে বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গাইবান্ধা সদর থানার মামলা নং-৩৪ (তারিখ: ২২ জুলাই ২০২৬, ধারা-৩৯২ পেনাল কোড) তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ছিনতাইকারী মো. আয়াত খান (২৫) এবং চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত মো. মাসুম মিয়া (৩০) ও মো. রানা (২৮)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আয়াত খানের স্বীকারোক্তির ভিত্তিতে গাইবান্ধা শহরের ফিরোজা মার্চেন্ট প্লাজার একটি মোবাইল দোকান থেকে ছিনতাইকৃত ২০টি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত আয়াত খানের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় পূর্বে ১০টি মামলা রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আব্দুল মোত্তালিব সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর