সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস, ৭ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার / ১৫৯ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৪:০৪ অপরাহ্ন

গাইবান্ধা সদর উপজেলার দৌলতপুর গ্রামের ব্রিজ সংলগ্ন এলাকায় অবৈধ চায়না দুয়ারি জাল ও বানা দিয়ে তৈরি ফিক্সড ইঞ্জিন উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সুমাইয়া জান্নাত।

এ সময় অভিযান চালিয়ে ৪০টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। একই সঙ্গে মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৭ জনকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারজান সরকার।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ মৎস্য আহরণে ব্যবহৃত নিষিদ্ধ জাল ও সরঞ্জামের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর