বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

স্টাফ রিপোর্টার / ২০৮ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ২:৫৯ অপরাহ্ন

গাইবান্ধার পলাশবাড়ীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় সবুজ (৩২) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের ব্র্যাক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবুজ উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের গেন্দেলা গাছুর ছেলে। তিনি পলাশবাড়ী পৌর শহরে একটি ব্যাংকের নিরাপত্তাকর্মী ছিলেন।

নিহতের পরিবার জানান, রাতে বাইসাইকেল চালিয়ে পলাশবাড়ী থেকে বাড়িতে ফিরছিলেন সবুজ। পথে ব্র্যাক মোড়ে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে মহাসড়কে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় সবুজকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইসতিয়াক আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত যুবকর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর