বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

ফুলছড়িতে মোবাইল কোর্টের অভিযান: চায়না দোয়ারী জাল জব্দ ও ধ্বংস

স্টাফ রিপোর্টার / ৪২৪ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ও উদাখালী ইউনিয়নের বিভিন্ন বিলে অবৈধ চায়না দোয়ারী জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার পরিচালিত এ অভিযানে প্রায় ৫০০ মিটার চায়না দোয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

সংশ্লিষ্টরা জানান, চায়না দোয়ারী জাল জলাশয়ের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ধরনের জাল ব্যবহারের ফলে মা মাছ ও বিভিন্ন প্রজাতির ছোট মাছ নির্বিচারে নিধন হয়, যা প্রাকৃতিক মৎস্য প্রজনন ব্যাহত করে এবং সামগ্রিকভাবে মৎস্য উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে অবৈধ জালের ব্যবহার রোধে কঠোর অবস্থানের কথা জানানো হয়। একই সঙ্গে মৎস্যসম্পদ সংরক্ষণে জেলেদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ জাল নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য বিলেও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর