গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক
স্টাফ রিপোর্টার
/ ৫৩
Time View
Update :
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
Share
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন একটি তালাবদ্ধ ঘর থেকে মোট ১৬ কেজি ওজনের চারটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় পর থেকে গাঁজা চাষী আলম মিয়া (৫৫) পলাতক রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, আলম মিয়ার জমিতে নির্মাণাধীন একটি তালাবদ্ধ ঘরের ভেতরে গাঁজার গাছ চাষ করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার থানার এসআই ওবায়দুল সঙ্গীয় পুলিশ ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে চারটি গাঁজার গাছ উদ্ধার করে সেগুলো জব্দ করে থানায় নিয়ে আসে। পরে পরিমাপ করে দেখা যায়, গাছগুলোর ডালপালাসহ ওজন ১৬ কেজি। অভিযানের খবর পেয়ে আলম মিয়া পালিয়ে গেছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, নির্মাণাধীন ঘর থেকে চারটি গাঁজার গাছ উদ্ধারের ঘটনায় পলাতক আলম মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।