গোবিন্দগঞ্জে বিদ্যুৎ স্পর্শে অটোরিকসা চালকের মৃত্যু
স্টাফ রিপোর্টার
/ ৭৬
Time View
Update :
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
Share
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাইদুল (জয়নালের ছেলে) নামে এক অটোরিকশাচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ডুমুরগাছা সরকারপাড়া এলাকায় নিজের অটোরিকশায় চার্জ দিতে গেলে বিদ্যুতের শর্ট সার্কিটে গুরুতর আক্রান্ত হন মাইদুল। পরে তাঁকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।